শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ডাক্তারের বিরুদ্ধে  যৌন নিপীড়নের অভিযোগ

রাজু চৌধুরী : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকা থেকে যৌন নিপীড়নের অপরাধে একজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বর্তমানে রেলওয়ে ব্যাচেলর কোয়ার্টার-১৯, টাইগারপাস কলোনী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম এর বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কাজীর দেউরী ২নং গলিস্থ প্রফেসর মান্নান কলোনীর ভিতর একটি বাসার দরজা খোলা অবস্থায় দেখে বাসার ভিতরে প্রবেশ করে নিজেকে স্বাস্থ্য কেন্দ্রের একজন ডাক্তার বলে পরিচয় দিয়ে মোঃ রাশেদ (৩৪) নামে ওই ভুয়া ডাক্তার ।আলাপচারিতায় একটি থার্মোমিটার বের করে এবং একজন মহিলার শরীরের স্বাস্থ্য পরীক্ষার কথা বলে নিষেধ করা সত্ত্বেও  জোর পূর্বক শ্লীলতাহানি করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, পরবর্তীতে ওই মহিলার স্বামী বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত শুনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের নিকট সংবাদ দিলে এএসআই মোঃ রাসেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত শুনে আসামীকে আটক করে।
তিনি  আরো জানান, ওই ভুয়া ডাক্তারের পিতা-ফয়েজ আহমেদ, মাতা-রহিমা খাতুন, স্থায়ী ঠিকানা-সাং-দক্ষিণ হাতিয়া, ধনুমিয়া গ্রাম, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। পুলিশ আরও জানায় যে, আসামী ইতিপূর্বে কাজীর দেউরী এলাকায় একাধিক মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়