শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:২২ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেব্রুয়ারিতে ২০২১ আইপিএলের নিলাম; দিনক্ষণ চূড়ান্ত

মাহিন সরকার: [২] প্রায় চূড়ান্ত হলো ২০২১ আইপিএলের প্লেয়ার ড্রাফটের নিলাম। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে আইপিএল ২০২১-এর নিলাম। তার আগে জানুয়ারিতেই বোর্ডের কাছে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ৮টি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।

[৩] ১১ ফেব্রুয়ারি আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে বলে খবর। যদিও সারা দিন ব্যাপী নিলামের আসর কোথায় বসবে, সেবিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিসিসিআইয়ের তরফে আটটি ফ্র্যাঞ্চাইজিকে ২০ জানুয়ারির মধ্যে ছেড়ে দেওয়া ও ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

[৪] আইপিএলের দিনক্ষণ ও কেন্দ্র এখনও নির্ধারণ করা না হলেও এটা নিশ্চিত যে, এবছরও ৮ দলের আইপিএল অনুষ্ঠিত হবে। পরের বছরে অর্থাৎ ২০২২ থেকে আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দলের। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। সুতরাং, ২০২২ আইপিএলের আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে। এবার ফ্র্যাঞ্চাইজিদের মূল দলে আমূল পরিবর্তনের সম্ভাবনা নেই।

[৫] ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজ। প্রথম দু’টি টেস্ট খেলা হবে চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। সুতরাং, প্রথম দু’টি টেস্টের মাঝে সংক্ষিপ্ত বিরতিতে অনুষ্ঠি হতে পারে আইপিএল নিলাম। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়