শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৫ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর প্রক্রিয়া শরু

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উন্মাদ’ ঘোষণা করে তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে ইইউ-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রথম আলো

যুক্তরাষ্ট্রের আইনসভা ভবন বা ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর এই টুইট বার্তায় এ আহ্বান জানান সিকোরস্কি। আর ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করার জন্য দেশটির কেবিনেটের প্রতি আহ্বান জানান পোলান্ডের এই রাজনীতিক। তবে শুধু সিকোরস্কিই নন, ২৫তম সংশোধনী ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার কথা উঠেছে যুক্তরাষ্ট্রের ভেতরেই। বিবিসির এক প্রতিবেদনে সিবিএস নিউজের প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন কেবিনেটের মধ্যে ২৫তম সংশোধনীর প্রয়োগের কথা আলোচিত হচ্ছে। এখন প্রশ্ন হলো ২৫তম সংশোধনী কী?

মার্কিন সংবিধানের এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট যদি তাঁর কার্যক্রম পরিচালনায় অসমর্থ বিবেচিত হন, তবে নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া যায়। তবে এ জন্য কেবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও সম্মতির দরকার হবে। তাঁরা কংগ্রেসের কাছে এই মর্মে চিঠি লিখবেন যে পেন্স ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন। কারণ, ট্রাম্প এ দায়িত্ব পালনে অসমর্থ।

মার্কিন সংবিধানে এ সংশোধনী আনা হয় ১৯৬৭ সালে। তবে এর প্রয়োগ এযাবৎ হয়নি।

আর ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে এমন কোনো আবেদনও এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কেউ কেউ ২৫তম সংশোধনী প্রয়োগের জন্য পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্সের প্রধান, এনএএসিপির প্রধান এবং ভেরমন্টের রিপাবলিকান গভর্নর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়