শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে কংগ্রেস অধিবেশনের সময় হামলা ট্রাম্পের বর্বরতারই সাক্ষ্য : বাইডেন

দেবদুলাল মুন্না: [২] নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা বাইডেনকে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য গত বুধবার কংগ্রেসে এক অধিবেশনে আইনপ্রণেতারা বসার পর ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা চালায়। এরই প্রেক্ষিতে বাইডেন একথা বলেন। খবর সিএনএন, ও বিবিসি।

[৩] পলিটিকোর রিপোর্টে বলা হয়,এ হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের বেদনা বুঝি, আমি জানি তোমরা কষ্ট পেয়েছ। তোমাদের এখন বাড়ি ফিরতে হবে, আমাদের শান্তি দরকার, আমরা চাই না কেউ আহত হোক।’ ট্রাম্পের এমন বক্তব্যে প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসকেও কলঙ্কিতই করল না । তিনি যে চতুর অভিনেতা সেটারও প্রমাণ দিলেন এমন কথা বলে। কারণ তিনি জানেন আমাদের জনগণ তাকে আর চায় না। তার দলও তাকে চায় না। আমিই প্রেসিডেন্ট । ফলে এমন ঘটনা ঘটিয়ে এমন বক্তব্যদান নোংরামি। কারণ তিনিই এমন হামলার ঘোষণা কয়েকদিন আগে দিয়েছিলেন।

[৪] বাইডেন তার শপথ গ্রহণ এবং সংবিধান রক্ষায় এই অবরোধ অবসানের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট। উল্টোদিকে ট্রাম্প ভিডিওবার্তায় আবারো দাবি করেন, বাইডেনের ডেমোক্র্যাট দল নির্বাচন চুরি করেছে। যদিও তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

[৫] পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের অধিবেশনে বসে কংগ্রেস সদস্যরা হামলা ও ভাংচুরের জন্য ্র নিন্দা জানান ।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়