শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ আর রহমান : ধর্ম বদলে ইসলাম নিলেও নিজের ধর্মবিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন

ডেস্ক রিপোর্ট : একবার একটি সাক্ষাত্কারে তিনি বলেই দেন, কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না আপনি। বিরক্তিকর, এই যুক্তি দেখিয়ে ছেলে বা মেয়েকে বলতে পারেন না, তুমি ইতিহাস না নিয়ে বরং অর্থনীতি বা বিজ্ঞান নাও। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।

আন্তর্জাতিক সঙ্গীতের আঙিনায় ভারতের মুখ উজ্জ্বল করেছেন যে সুরসাধকরা, তাঁদের অন্যতম সুরকার এ আর রহমান। বাঙালি সুরপিপাসুদের কাছে তাঁর খ্যাতি অবশ্যই নয়ের দশকের মণিরত্নমের হিট ছবি ‘রোজা’র সূত্রে। বুধবার এই বিশ্বখ্যাত সুরকার ৫৪ বছরে পা দিলেন। তবে রহমান সম্পর্কে লোকের কৌতূহল শুধু সুরকার হিসাবে তাঁর গগনজোড়া খ্যাতি নিয়েই নয়। কেন তিনি ধর্ম বদলে বাবার মৃত্যুর পর পরিবার সমেত ইসলাম গ্রহণ করেন, সে ব্যাপারেও অসীম কৌতূহল সবার।

রহমানের বাবা আর কে শেখরও ছিলেন একজন সুরকার। তিনি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই এবং নিজের প্রথম বড় প্রজেক্ট ‘রোজা’র মুক্তির আগে জন্মসূত্রে হিন্দু দিলীপ কুমার মুসলিম হলেন। নাম হল এ আর রহমান। তাঁর প্রিয় বন্ধু ত্রিলোক নায়ার তাঁর স্বীকৃতি দেওয়া জীবনী ‘নোটস অব এ ড্রিম’-এ জানিয়েছেন, রহমানের মা করিমা বেগম একেবারে শেষ মুহূর্তে ছবির ক্রেডিটে রহমানের নাম বদলাতে জোরাজুরি করেছিলেন। নায়ার বলেছেন, একেবারে শেষ পর্বে এত বড় একটা আর্জি জানিয়ে বসেন তিনি। কিন্তু করিমা জেদ ধরে বসেন। এটা তাঁর কাছে সত্যিই একটা বড় ব্যাপার, বলেন তিনি। এমনকী বিষয়টা এমন দাঁড়ায় যে, উনি জানিয়ে দেন, ছেলের নাম একেবারে থাকবে না, তাও ঠিক আছে, কিন্তু থাকলে ক্রেডিটে নতুন নামেরই উল্লেখ থাকতে হবে।

যদিও রহমান নিজের ধর্মবিশ্বাস অন্যদের ওপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন। একবার একটি সাক্ষাত্কারে তিনি বলেই দেন, কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারেন না আপনি। বিরক্তিকর, এই যুক্তি দেখিয়ে ছেলে বা মেয়েকে বলতে পারেন না, তুমি ইতিহাস না নিয়ে বরং অর্থনীতি বা বিজ্ঞান নাও। এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।
রহমান বলেছিলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন, ধর্ম বদলে ইসলাম গ্রহণ করে কি সফল হওয়া যাবে, কিন্তু তিনি নিরুত্তর থেকেছেন। তাঁর মতে, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়, আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে কিনা, সেটাই দেখার ব্যাপার। আধ্যাত্মিক, সুফি গুরুরা আমায়, মাকে এমন কিছু শিখিয়েছিলেন, যেগুলি খুবই স্পেশাল। প্রতিটি ধর্মেই বিশেষ কতগুলি বিষয় থাকে। সে কারণেই আমরা বেছেছি। আমরা তাকে আঁকড়ে রয়েছি। রহমান আরও বলেন, প্রার্থনায় খুব উপকার মেলে। আমায় অনেক পতন থেকে তা বাঁচিয়েছে। প্রার্থনার মধ্যেই আমার মনে হয়, ওহ, আমায় তো প্রার্থনা করতে হবে। তাই এই খারাপ কাজটা করতে পারি না। অন্য ধর্মের লোকজনও একই জিনিস করেন, তাঁরাও শান্তিপূর্ণ। আমার ক্ষেত্রে এটা কাজ করে।
রহমানের মেয়ে খাতিজা একটি অনুষ্ঠান তাঁর সঙ্গে বোরখা পরা অবস্থায় উপস্থিত থেকে সমালোচিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে অটল ছিলেন। এপ্রসঙ্গে প্রশ্নের উত্তরে রহমান জানিয়েছিলেন, সম্ভব হলে তিনিও বোরখা পরতেন। তাছাড়া এটা মেয়ের স্বাধীনতারও প্রশ্ন।
সূত্র- এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়