শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

সৌরভ ঘোষ: [২] জেলার উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাকিল মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত শাকিল উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের তবক পুর গ্রামের বক্তার আলীর ছেলে।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষ থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৪] বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান।

[৫] স্থানীয়রা জানান, শাকিলের সাথে দীর্ঘ দিন ধরে তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিলো। এ কারণেই হয়তো বা দুশ্চিন্তায় সবার অজান্তে নিজ বাড়ীর শয়ন ঘরে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

[৬] উলিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিয়ার রহমান জানান, নিহত শাকিলের প্রথম স্ত্রী চলে যায়। পরে আবার দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীও ছয় মাস আগে চলে যায়। মানসিক দুঃচিন্তার কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়াও ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়