শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মাস্ক পরা নিয়ে মত বিরোধ, স্পিকার বললেন, মাস্ক পরেই হাউসে আসতে হবে

আব্দুল্লাহ যুবায়ের: [৩] গত মঙ্গলবার জর্জিয়া রিপ্রেজেন্টেটিভ মারজেরি টেইলর ও টেক্সাস রিপ্রেজেন্টেটিভ চিপ রয়, মাস্ক না পরেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রবেশ করতে চাইলে, হাউস স্টাফদের সঙ্গে তাদের ঝামেলা হয়। পরে, তারা হাউসে আসার জন্য মাস্ক বাধ্যতামূলক না রাখার জন্য বক্তব্য দেন। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, মানুষকে সচেতন করার আগে দেশের আইন প্রণেতাদের সচেতন হতে হবে। হাউসে সব সদস্যদের মাস্ক পরে আসতে হবে। সিএনএন

[৪] সিএনএন জানায়, এ বিষয়ে টেক্সাস রিপ্রেজেন্টেটিভ রয়ের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি কথা বলেননি। অন্যদিকে জর্জিয়া রিপ্রেজেন্টেটিভ মারজেরির অফিস থেকে জানানো হয়, তিনি শারীরিকভাবে সুস্থ এবং তার করোনা নেগেটিভ। তাই তিনি মাস্ক পরেননি।

[৫] স্পিকারকে উদ্দেশ্য করে হাউসের একজন রিপাবলিকান সদস্য বলেন, ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ জিউন মুরের করোনা পজেটিভ থাকা সত্ত্বেও তিনি গত রোববার কিভাবে হাউসে এলেন?

[৬] স্পিকার ওই সদস্যকে বলেন, তিনি যখন হাউসে এসেছিলেন, তখন তার মাস্ক পরা ছিলো। তার করোনা পজেটিভ জানার পর, তিনি তো আর আসছেন না। এ নিয়ে কথা বলার সুযোগ নেই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ