শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ সুবিধাসহ ৪ দাবিতে কারিগিরি শিক্ষার্থীদের মানবন্ধন

শরীফ শাওন: [২] শিক্ষার্থীরা বলেন, পলিটেকনিক ইনষ্টিটিউটে অষ্টম সেমিষ্টারের শিক্ষার্থীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষা বাকি থাকায় ফলাফল দেওয়া হচ্ছে না। এ বছর নিয়োগ বিজ্ঞপ্তি আসলেও আমরা অংশ নিতে পারছিনা না। সাধারণ বিভাগের শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত আসলেও আমাদের বিষয়ে সমাধান হয়নি।

[৩] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ এর মানববন্ধনে তারা বলেন, আমাদের চারটি দাবি এক সপ্তাহের মধ্যে মানা না হলে বিক্ষোভ মিছিলসহ পরবর্তী কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে।

[৪] দাবিগুলো হলো- অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চলমান সব নিয়োগের আবেদন সুযোগ দেওয়া; স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ পর্বে তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ দিয়ে ব্যবহারিক পরীক্ষা পরবর্তী পর্বে সংযুক্ত করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেওয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়