শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে সোয়া ৩ ঘণ্টা মোবাইল ফোনে সময় দেন সৌদিরা, বছরে ৪৬ দিন

রাশিদুল ইসলাম: [২] ডিজিটাল মিডিয়া এক্সপার্ট এ জরিপটি করে। যারা ফোন ব্যবহার করছেন তারা এ পরিমান সময় দেওয়াকে কোনো অসুবিধা হিসেবে দেখছেন না। গালফ নিউজ

[৩] আমিরাতের নাগরিকরা সৌদি নাগরিকদের চেয়ে বেশি সময় দেন মোবাইল ফোন ব্যবহারে। তারা দিনে ৬ ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন।

[৪] জরিপে ৮৭ শতাংশ উত্তরদাতা জানান তারা মোবাইল ফোন ছাড়া ২৪ ঘন্টার বেশি থাকতে পারবেন না।

[৫] এ জরিপে অংশ নেয়াদের ৭০ শতাংশ ছিলেন পুরুষ ও ৩০ শতাংশ নারী।

[৬] সৌদি আরবের মিডিয়া বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল কারাভি বলেন কোভিড পরিস্থিতিতে কোয়ারেন্টাইন ও লকডাউনে থাকার কারণে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বেড়ে যায়।

[৭] সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে ২৫ মিলিয়ন মানুষ। মোবাইল ফোন ব্যবহার করছেন ৪৪ মিলিয়ন। কোনো কোনো সৌদি নাগরিক দুই বা ততোধিক মোবাইল ফোন ব্যবহার করে থাকেন।

[৮] কারাভি আরো জানান বিশ্বের ৪.৫৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট, ৫.১৯ বিলিয়ন ফোন ও ৩.৮০ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে।

[৯] সৌদি আরবে ইউটিউব ব্যবহারকারি ২৬ মিলিয়ন, হোয়াটস অ্যাপ ২৪ মিলিয়ন, স্ন্যাপচ্যাট ১৬ মিলিয়ন, টুইটার ১৪ মিলিয়ন, ফেসবুক ম্যাসেঞ্জার ১৪ মিলিয়ন, ফেসবুক ১৪ মিলিয়ন, ইন্সটাগ্রাম ১২ মিলিয়ন ও টিকটক ব্যবহার করে ১০ মিলিয়ন মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়