শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ শুরু হচ্ছে বাফুফের জিমের কাজ, উদ্বোধন মার্চে

স্পোর্টস ডেস্ক : [২] একটা জিমের দীর্ঘ দিনের হাহাকার ফুরাচ্ছে ফুটবলারদের। অবশেষে বহু আকাক্সিক্ষত জিমের কাজে হাত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সোমবার শুরু হচ্ছে বাফুফের জিমের কাজ। উদ্বোধন করা হবে মার্চে। এসব তথ্য নিজেই জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

[৩] মতিঝিলের বাফুফে ভবনে তিনি বলেন, জিমের কাজ সোমবারের মধ্যেই শুরু হয়ে যাবে। আশা করছি মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। ওই সময়টায় অ্যাকাডেমিও তৈরি হয়ে যাবে। সবশেষ ২০২০ সালে বাফুফে নির্বাচনের আগে বলা হয়েছিল নতুন করে নির্বাচিত হলে দ্রুতই জিম সমস্যার সমাধান করা হবে। গেল মাসে ভবনের লনে জিম তৈরির ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। এরপর বোর্ড সভায় উত্থাপন করে এই সিদ্ধান্ত নেয়া হলো।

[৪] সালাউদ্দিন বলেন, জিম আমাদের আগেই করার কথা ছিল। সবাই জানেন আমাদের অর্থনৈতিক সমস্যা ছিল। এটা অত্যাধুনিক হবে। ফিজিও, জিম ইন্সক্টাটর, অ্যানালাইজার সবই থাকছে উল্লেখ করে বাফুফে প্রধান বলেন, জিম সংক্রান্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আসবে। যা যা প্রয়োজন সবই থাকছে। জিমটা তিনটা ধাপে তৈরি হবে। প্রথম ধাপের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ করা হবে। এক বছরের মধ্যে যে কোনও বিশ্বমানের জিমের সঙ্গে এটি তুলনা করা যাবে। - বাফুফে/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়