শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে পরিকল্পিতভাবে ট্রাকের নিচে ফেলে যুবককে হত্যা

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে পরিকল্পিতভাবে ট্রাকের নিচে ফেলে যুবক হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, ২ জানুয়ারি রাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাতআমরুল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আনোয়ার হোসেন বুলু (৪৪) তার নিজস্ব মাইক্রোবাসে ৭ বন্ধুকে সাথে নিয়ে বগুড়া নাজ গার্ডেনে মদপান করে। রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে তারা নাজ গার্ডেন থেকে বের হয়ে মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

[৩] রাত আনুমানিক ১১ টার দিকে মাইক্রোবাসের ভিতরে ৭ বন্ধু মাতলামি ও হাতাহাতি শুরু করে। তখন বগুড়া-নাটোর মহাসড়কের তেঘরী নামক স্থানে সে মাইক্রোবাস থামিয়ে ৭ বন্ধুকে শান্ত করার চেষ্টা করে। সেসময় রাজন আলীসহ অন্যরা আনোয়ার হোসেন বুলুকে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন বুলু মারা যায়।

[৪] এরপর রাজন আলীসহ অন্যরা তাদের সাথে থাকা আরিফুল ইসলাম (২১) ও ইসলাম হোসেন (২০) কে আনোয়ার হোসেন বুলুর লাশ বাড়িতে পৌঁছে দিতে বলে। এরপর তাদের কথা অনুযায়ী ওরা ২ জন রাত আনুমানিক ২ টায় বাড়িতে লাশ পৌঁছে দেয়। সেসময় তার লাশ দেখে পরিবারের লোকজন পরিকল্পিত হত্যার ঘটনা হিসেবে সন্দেহ করে ঘটনাটি পুলিশকে জানায়।

[৫] এরপর ৩ জানুয়ারি সকালে পুলিশ তার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়েছে। আনোয়ার হোসেন বুলুর ভাই মাজারুল ইসলাম জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা অপরাধীদের শাস্তি চাই। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়