শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌরভের করোনা নেগেটিভ, একটি ধমনিতে রিং বসানো হয়েছে, মেডিকেল বোর্ড গঠন

এল আর বাদল: [২] কলকাতার বাঙালি বাবু কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। একটি ধমনিতে রিং বসানো হয়েছে। বাকিগুলোতে বসানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ রোববার।

[৩] শনিবার (২ জানুয়ারি) সকালে বাড়িতে ট্রেডমিলে হাঁটার সময় বুকে-পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। তার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফোন করেন। এর পর তাকে আলিপুরের সেই হাসপাতালে ভর্তি করানো হয়।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনিতে ‘ব্লকেজ’ রয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবারই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে তার হৃদ্যন্ত্রে আরও ২টি স্টেন্ট (রিং) লাগানোর বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না চিকিৎসকেরা। রোববার সৌরভকে সারাদিনই পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা। সৌরভের জন্য ইতিমধ্যে ৭ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। আপাতত দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। -জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়