শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: পররাষ্ট্র সচিব

মিলটন খন্দকার: [২] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের বাইরে থেকে খাদ্য আমদানী করতে হয়নি। যা কৃষিতে আমাদের সক্ষমতাকে প্রকাশ করে। আর এক্ষেত্রে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ এবং কৃষি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রপ্তানীতে বাংলাদেশ শীঘ্রই স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

[৩] শনিবার (২ জানুয়ারি) গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বারি’র আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব, অ্যারোফনিক্স ও হাইড্রোফনিক্স গবেষণাগার, ফুল বিভাগের ফুলের মাঠ ও ক্যাকটাস হাউস পরিদর্শন করেন।

[৪] এর আগে সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট এ এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামসহ পরিচালকবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ। এরপর মহাপরিচালকের সভাকক্ষে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম তুলে ধরতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

[৫] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইং এর অতিরিক্ত সচিব শামসুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফি, এনডিসি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর, বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. কবিতা আনজু-মান-আরাসহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ