শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৩:২৩ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ক্রিকেটে জাত, ধর্ম ও শ্রেণিবিভাজন করা হয় না, বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : [২] দ্বিতীয় টেস্টে ভারতের দুরন্ত পারফর্ম্যান্সে মুগ্ধ সাবেক পাকিস্তান পেসার শোয়েব আখতার। বিরাট কোহলি, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি ছাড়াই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত, সেই কথা মনে করিয়ে দিলেন শোয়েব। তিনি এও জানালেন, তরুণ পেসার মহম্মদ সিরাজের ওপর ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট। এ থেকে প্রমাণিত হয়, ভারতে ক্রিকেটারদের ক্ষেত্রে জাত, ধর্ম, শ্রেণিবিভাজন করা হয় না।

[৩] অস্থায়ী অধিনায়ক অজিঙ্ক রাহানেরও ভূয়সী প্রশংসা করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বললেন, আমি রাহানেকে লড়তে দেখলাম। ও লড়াইয়ের অস্ত্র ছিল ব্যাট। ব্যাট হাতে জবাব দেওয়ার ব্যাপারে ও একেবারে নিশ্চিত হয়ে নেমেছিল। অধিনায়কত্ব করল বুদ্ধি দিয়ে। ফিল্ডার রাখা, বুমরাকে সঠিক সময়ে ব্যবহার করেছে রাহানে।

[৪] বললেন, সদ্য বাবাকে হারানোর পর পারফর্ম করা সহজ নয় যা করে দেখিয়েছে সিরাজ। এক্ষেত্রে সতীর্থরা প্রচুর সমর্থন জুগিয়েছে ওকে। এ থেকেই জাত, ধর্ম, শ্রেণি নির্বিশেষে ক্রিকেটারদের ওপর ভারতের বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। শোয়েব বলছেন, সিরাজকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা ওর বাবার জন্য সবথেকে গর্বের মুহূর্ত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই।

[৫] ভারতীয় দল যেভাবে ফিরে এসেছে, তাতে তারা সিরিজ জিতে নিতে পারে বলে মনে করছেন দ্রুততম পেসার। প্রসঙ্গত, বছরখানেক আগে প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া অভিযোগ করেছিলেন, তিনি হিন্দু তাই পাকিস্তান দলে তার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। - আজকাল / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়