শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোরেলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৫৬ জনের মনোনয়নপত্র জমা

শেখ সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

[৩] মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পার্থী বর্তমান মেয়র এসএম মনিরুল হক তালুকদার আজ বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

[৪] এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

[৫] ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃতীয় ধাপের তফসিল অনুয়ায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

[৬] উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়