শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ [২] সময় টিভির দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] গতকাল বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় সরকারী আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রসীদের হামলার শিকার হয়েছে সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও ক্যামেরাপার্সন রবিউল ইসলাম। এ সময় তাদের ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন ও ম্যানিব্যাগ অন্যান্য সরঞ্জামদি ছিনিয়ে নিয়েছে।

[৪] উক্ত ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া শহরের সাতমাথায় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিট, টেলিভিশন ভিডিও জার্নালিষ্ট এ্যাসোসিয়েসনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

[৫] বিক্ষোভ সমাবেশের বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন এবং আগামী ৪৮ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়