শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙ্গালী বুদ্ধিজীবীরা উন্নাসিকতার অপবাদ এড়াতে খ্যাতির ব্যাপারে ‘নির্লজ্জ’ আকারে আভির্ভুত হন!

আনোয়ার শাহাদাত, একটা বই পড়ছিলাম "ঈশ্বরের বিরুদ্ধে" [এ্যাগেইন্সট দ্যা গড, পিটার বার্নস্টাইন।]। পুরা বইটিতে গণিতের সম্ভাব্যতা ও ঝুকি বিষয়ে আলোচনা। আট নম্বর চাপটারে দেখি গণিত শাস্ত্রবিদ কার্ল ফ্রেড্রিখ গাসকে নিয়ে আলোচনা। আমার আগ্রহের জায়গাটা তার গণিতের বিষয়ে নয় অন্যান্য জাগতিক বিষয়ে! এই যেমন তিনি ২৭ বছরে বাড়ী হতে দূরে কোথাও যাননি। তার বেঁচে থাকা জীবনের শেষের ঘটনা এটা; ৫১ বছর বয়স থেকে ৭৮ বছর পর্যন্ত একবার গটিঞ্জেন থেকে বেরিয়েছিলেন মাত্র। বাড়ী থেকে বেরুবেন না বলে ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার চাকুরী বা অন্যান্য সন্মাননা থেকে দূরে থেকেছেন।
গাস মাতৃভক্ত ছিলেন কারণ তার বাবা ছেলের গণিত মেধাকে উপেক্ষা করে ছোট সময়েই তাকে উপার্যনের জন্য কাজে পাঠাতে চাইতেন আর তখন মা ছেলের পক্ষ নিয়ে বাবার বিরোধিতা করে বলতেন যে, না, ছেলে কার্ল তার মত করে বড় হোক। ফলে মায়ের জীবদ্দশায় তিনি বাড়তি মাতৃভক্ত ছিলেন।

এর চাইতে যে ঘটনা আমাকে আনন্দ দিয়েছে তা হলও রাজনৈতিক! ১৮০৭ এ নেপোলিয়নের সৈন্যরা যখন তার শহর গটিঞ্জেন আক্রমণ করবে তখন নেপোলিয়ন নির্দেশ দিলেন যেন ওই শহরকে ক্ষমা করে তারা অগ্রসর হতে থাকেন কেনোনা ওই শহরে বসবাস হচ্ছে একজন মহান গণিত শাস্ত্রবিদ এর ! যদিও জার্মান দখলের পর জার্মান নাগরিকদের যেভাবে জরিমানা ধার্য করা হয়েছে তা থেকে কার্ল গাসকে নেপোলিয়ন ক্ষমায় রাখেননি। তাকে জরিমানা দিতে হবে ২০০০ ফ্রাঙ্ক এমন তলব পরে। একজন ধনী বন্ধু তার হয়ে সেই জরিমানা দিয়ে দিতে চাইলে তিনি অস্বীকার করেন, যদিও এর পর তাকে না জানিয়ে ফরাসী গণিত শাস্ত্রবিদ ল্যাপলেইস [ মারকেস পিয়েরে সাইমন ডে ল্যাপলেস] তার হয়ে ওই অর্থ দিয়ে দেন তখন তার চাইতে ২৯ বছরের ছোট এই গণিতজ্ঞকে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলে যে, দুনিয়ার সেরা একজন গনিতসাস্ত্রবিদের প্রতি তার কর্তব্য বোধ থেকেই ওই অর্থ তিনি পরিশোধ করলেন !

যদিও গাস সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি খ্যাতির ব্যাপারে এমন গোপন-পন্থী ছিলেন যে তা স্নবিশ পর্যায়ের!

হাঃ হাঃ হাঃ খ্যাতি না চাওয়া উন্নাসিক ! {সোবহানাল্লাহ} সে কারণেই বাঙ্গালী বুদ্ধিজীবীরা ওই উন্নাসিকতার অপবাদ এড়াতে খ্যাতির ব্যাপারে গোপন না থেকে বরং 'নির্লজ্জ' আকারে আভির্ভুত হন ! কারণ তারা মনে করেন 'উন্নাসিক' অপবাদের চাইতে 'নির্লজ্জ'তা অনেক বেশি গ্রহণযোগ্য বিষয়-আশয়!

চিয়ার্স জীবন অনেক সময়ে গাসের খ্যাতি গোপনীয়তাকে উৎসর্গ করে ফরাসী কনিয়াক! জীবনে হলও খ্যাতি গোপনীয়তার সংগ্রাম ...

  • সর্বশেষ