শিরোনাম
◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে?

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালে সরকার পরিবর্তনের প্রত্যাশায় ‘জন-ঐক্যে’র সংকল্প ব্যক্ত করলেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী বছরের আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, এক নায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহবান জানাচ্ছি যে, আসুন এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম এই সংগ্রাম শুধু একা বিএনপির নয়।’

[৪] সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৫ লাখ নেতা-কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।

[৫] তিনি বলেন, ‘আমাদের খুব দুঃখ হয়, লজ্জায় হয় যখন দেখি আমাদের আজকের এই সমাবেশ আসতে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বাঁধা দেয়া হচ্ছে। যখন দেখি এই সমাবেশকে কেন্দ্র করে অসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আর লজ্জায় হয় যখন দেখি এই সরকারের প্রধানমন্ত্রী বলছেন যে, তারা গণতন্ত্র দিয়েছেন বলেই নাকী দেশ খুব ভালো চলছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়