শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নূর মোহাম্মদ : [২] প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের বক্তব্যের বিষয়ে দুদকের আবেদনে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে বেসরকারি টিভি চ্যানেল একাত্তরে সোমবার প্রচারিত পি কে হালদারের সাক্ষাৎকার এবং মধ্যরাতের টকশোর ভিডিও ক্লিপ তলব করেছেন আদালত। আগামী ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর ওই সিডি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, বাক স্বাধীনতার নামে পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারের বিষয়টি আমরা অনুমোদন দেব না। কারণ এতে জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া পরবর্তী আদেশের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

[৪] আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে দুদকের আইনজীবী গতকাল বিষয়টি আদালতের নজরে আনলে লিখিত আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী আজ আবেদন করলে আদালত আদেশ দেন।

  • সর্বশেষ