শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বিষপানে কলেজছাত্রের আত্নহত্যা

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে মোঃ রাব্বি মুন্সি(১৭) নামে এক কলেজছাত্র বিষপানে আত্নহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবি, এক স্বামী পরিত্যক্ত কিশোরীর যন্ত্রনায় আত্নহত্যা করেছে রাব্বি। সোমবার ভোররাতে ওই কলেজছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত রাব্বি উপজেলার ডাসার ডিকে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।

[৩] নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে,উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের সেলিম মিয়ার কলেজ পড়ুয়া ছেলে রাব্বি মুন্সি রোববার সন্ধ্যার পরে তার নিজ ঘরে বসে বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন গুরুতর অসুস্থ্য অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

[৪] নিহত কলেজছাত্রের বাবা সেলিম মিয়া কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের পাশের বাড়ির একটি মেয়ে প্রতিনিয়ত আমাদের বাড়িতে যাতায়াত করত। কিন্তু ওই মেয়ে স্বামী পরিত্যক্তা। সে বিভিন্ন সময় আমার ছেলের কাছে জোরপুর্বক বিয়ে বসার জন্য জ্বালাতন করত। কিন্তু আমার ছেলে এত তারাতারি কাউকে বিয়ে করতে রাজি হয়নি। তাই আমার ছেলে ওই মেয়ের যন্ত্রনা থেকে রেহাই পেতে আত্নহহত্যার পথ বেচে নিয়েছে।

[৫] অভিযুক্ত ওই কিশোরী উল্টো অভিযোগ করে বলেন, আমাকে বিয়ে করার জন্য রাব্বি প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি রাজি হয়নি। কিন্তু সে কিশের জন্য আত্নহত্যা করেছে সেটা আমি জানিনা।

[৬] এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, কলেজ ছাত্রের আত্নহত্যার বিষয়টি আমি জেনেছি। তার মরদেহ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ