শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টে স্মিথ, ওয়ানডেতে কোহলি ও টি-টোয়েন্টিতে রশিদ আইসিসির দশক সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] টেস্টে স্টিভ স্মিথ, ওয়ানডেতে বিরাট কোহলি ও টি-টোয়েন্টি রশিদ খান হয়েছেন আইসিসির দশক সেরা ক্রিকেটার।

[৪] এক দশকে সাদা পোশাকে ৭ হাজার ৪০ রান তুলেছেন অস্ট্রেলিয়ান তারকা স্মিথ। ৬৫.৭৯ গড়ে ২৬টি শতক ও ২৮টি অর্ধশতক করেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। গেল দশকে ৫০ ওভারের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান তুলতে পেরেছেন কোহলি। ভারতের অধিনায়কের ব্যাট থেকে ৩৯টি শতক ও ৪৮টি অর্ধশতক এসেছে। গড় ছিল ৬১.৮৩। রয়েছে ১১২টি ক্যাচও।

[৫] ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দশক সেরা হয়েছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনার তুলেছেন ৮৯টি উইকেট। ১২.৬২ গড়ে পাঁচ উইকেট লাভ করেছেন দুই বার। তিনবার তুলেছেন চার উইকেট।

[৬] এদিকে আইসিসির দশক সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন বিরাট। স্যার গ্যারফিল্ড সোর্বাস অ্যাওয়ার্ড খ্যাত পুরস্কার জেতার আগে ২০ হাজার ৩৯৬ রান তুলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। সর্বোচ্চ ৬৬টি শতক ও ৯৪টি অর্ধশতক করেছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা।

[৭] অন্যদিকে নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। ছোট ফরম্যাটে ১ হাজার ১৫৫ রান ও ৮৯ উইকেট তুলেছেন তিনি। ওয়াডেতে ২ হাজার ৬২১ রান ও ৯৮ উইকেট তুলেছেন এই পেস অলরাউন্ডার। দুই ফরম্যাটে ৪ হাজার ৩৪৯ রান, ২১৩ উইকেট, চারবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০১৩ সালে নারী বিশ্বকাপ জয়ের কৃর্তি রয়েছে পেরির নামের সঙ্গে। তাই দশক সেরা নারী ক্রিকেটারও হয়েছেন তিনি।- আইসিসি ওয়েবসাইট/ আরটিভি নিউজ

  • সর্বশেষ