শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রাক নির্বাচনি পরীক্ষা জুন মাসে

শরীফ শাওন: [২] ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অর্ধবর্ষ পরীক্ষা ১২ জুন থেকে শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৪ জুনের মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করে ১০ জুলাইয়ের মধ্যে ফলাফল নিশ্চিত করতে বলা হয়। নির্বাচনি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর এবং ফলাফল ৬ নভেম্বর দিতে বলা হয়। বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত এবং ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে জানানো হয়।

[৩] সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত আদেশে নির্দিষ্ট সময়ে পরীক্ষাসহ প্রতিক্ষেত্রে ১২ দিনের মধ্যে ফলাফল প্রদান নিশ্চিত করতে বলা হয়।

[৪] আদেশে বলা হয়, প্রতিটি পরীক্ষায় ১৪ দিনের বেশি সময় নেয়া যাবে না। বাধ্যতামূলকভাবে নির্ধারিত তারিখে পরীক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ কারণে সময় পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’র (মাউশি) পুর্বানুমতি নিতে হবে। স্ব স্ব প্রতিষ্ঠান থেকে প্রশ্নপত্র তৈরি করাসহ বার্ষিক পরীক্ষার ফলাফল ১ বছর সংরক্ষণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়