শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়ন থেকে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে রোমানা আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

[৩] সোমবার সকালে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রোমানা আক্তার উত্তর মোহাম্মদপুর গ্রামের মাস্টার পাড়া এলাকার করিম মাস্টার বাড়ীর প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে সৌদি আরব প্রবাসী মোশারফের সাথে মোহাম্মদপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা রোমানার বিয়ে হয়। তাদের ঘরে ৫বছরের একটি ছেলে রয়েছে। গত ২-৩বছর আগে বিদেশ চলে যায় মোশারফ। পারিবারিক বিষয় নিয়ে মোশারফের বড় ভাইয়ের স্ত্রীর সাথে ঝগড়া হয় রোমানার। ৪-৫দিন আগে নিজের একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ীতে ভেড়াতে যায় রোমানা।

[৫] রোববার দুপুর ১টার দিকে নিজের ছেলেকে বাবার বাড়ীতে রেখে স্বামীর বাড়ীতে একা আসে রোমানা। বিকেল গিয়ে রাত হলেও নিজের কক্ষ থেকে রোমানাকে বের হতে না দেখে ঘরের লোকজন তার দরজায় নাড়া দেয়। কিন্তু ভিতর থেকে কোন শাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ডুকে প্লোরে রোমানার লাশ পড়ে থাকতে দেখে তারা।

[৬] সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের লাশের পাশ থেকে ট্যাবলেটের ৩টি পাতা পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ