শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন কুষ্টিয়ার এসপি: নাসির উদ্দীন ইউসুফসহ বিশিষ্ট ১১ নাগরিকের বিবৃতি

ডেস্ক রিপোর্ট  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের (এসপি) দেওয়া বক্তব্যের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট ১১ জন নাগরিক। একইসঙ্গে এসপির হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানান তারা।

রোববার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট এই নাগরিকরা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

বিবৃতিতে তারা বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর ইস্যুতে জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত একটি বক্তব্য দিয়েছেন। ইউটিইবে ছড়িয়ে পড়া বক্তব্য আরও অনেকের মতো আমাদেরও শোনার সুযোগ হয়েছে। আমরা মনে করি, এই পুলিশ কর্মকর্তা মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন। ভাস্কর্য ইস্যুতে দেওয়া তার বক্তব্য বঙ্গবন্ধুর আদর্শ ও অস্ত্র হাতে লড়াই করে পাওয়া বাংলাদেশের মৌল চাওয়াগুলোকে আরও একবার স্পষ্ট করেছে। একইভাবে এসপির বক্তব্যের বিরুদ্ধে দেওয়া হেফাজতে ইসলামের বক্তব্য ও বিবৃতি তাদের একাত্তরের চেতনাবিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘সবারই জানা আছে— ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। রাজারবাগে ইতিহাস সৃষ্টি করা সেই বিদ্রোহী চেতনাই কুষ্টিয়ার এসপির বক্তব্যে লক্ষ্য করেছি আমরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে সচেতন এবং সুদৃঢ় অবস্থান তুলে ধরেছেন তিনি।’

‘এসপির বক্তব্যের বিরোধিতাকারী এ অংশটিকে আমরা খুব ভালোভাবে চিনি। এরা একাত্তরের পরাজিত অপশক্তি। বর্বর পাকিস্তানিদের প্রজন্ম। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে সামনে আসে। কখনও জামায়াত-শিবির। কখনোবা হেফাজত। এরা আজও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই কারণে এরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে। এরপর আর এদের কোনও ছাড় দেওয়া যায় না। এ কারণেই এসপি এই উগ্রবাদীদের চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন বলে আমরা মনে করি।’

নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফের পাঠানো বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা আরও বলেন, ‘অথচ আমরা দেখছি, উগ্রবাদীরা সতর্ক না হয়ে উল্টো এসপির বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বিষোধগার করছেন। হুমকি দিচ্ছেন। এর কারণ আর কিছু নয়, ভাস্কর্য ভাঙচুর ও নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেফতারের ইস্যুটি থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরানোর কৌশলী চেষ্টামাত্র। এ অবস্থায় হুমিকদাতাদের গ্রেফতারের জোর দাবি জানাই আমরা।’

‘একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’

বিবৃতিদাতারা হলেন— ১. সারোয়ার আলী, ২. রামেন্দু মজুমদার, ৩. আবদুস সেলিম, ৪. মামুনুর রশীদ, ৫. মফিদুল হক ৬. শাহরিয়ার কবীর, ৭. মুনতাসীর মামুন, ৮. নাসিরউদ্দীন ইউসুফ, ৯. গোলাম কুদ্দুছ, ১০. হাসান আরিফ ও ১১. আহকামউল্লাহ।

সূত্র- বাংলাট্রিবিউন

  • সর্বশেষ