শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় প্রেমিকের আত্মহত্যা, রাতভর লাশ পাহারায় প্রেমিকা

সোহেল রানা: [২] শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী এলাকা এওলাছড়া পানপুঞ্জির জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় শিপন মালাকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি নোম্যান্সল্যান্ডে পাওয়া যায় ।প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবক পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে।

[৩] এ সময় লাশের পাশে পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে এনি আক্তার (১৬) নামের কিশোরীকে লাশ পাহারা দিতে দেখা যায়। এনি আক্তার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

[৪] ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, শুক্রবার রাতে শিপন মালাকার উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে নিয়ে যায় ।

[৫] এক পর্যায়ে রাত আনুমানিক ১২ ঘটিকায় পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ঘটনাস্থলে নিজে সারারাত লাশ পাহারার কথা জানান এনি আক্তার ।

[৬] কুলাউড়া থানার এস‌আই মাহসীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন কর্মধা ইউপি চেয়ারম্যান এম‌এ রহমান আতিক, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন), ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজী মাকসুদ আলী ,আব্দুল মনাফ প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়