শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টে অস্ট্রেলিয়া অলআউট ১৯৫ রানে

স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেড টেস্টের পরাজয় আর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া অনেকটা কোণঠাসা অবস্থায় বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে ভারত। কিন্তু চাপের মুখে থেকেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ এবং ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা মোহাম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের দাপটে টেস্টের প্রথম দিনেই ১৯৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে ৭২.৩ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। তারকা ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ১৯৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ১০ রানের মাথায় হারায় ওপেনার জো বার্নসকে। টিকতে পারেননি আরেক ওপেনার ম্যাথু ওয়েড ও তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দুজনকেই ফেরান অশ্বিন। এরপর অসিদের মিডল অর্ডারকে চেপে ধরেন বমরাহ, সিরাজ ও জাদেজা।

কিছুদূর লড়াই করেছেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। কিন্তু বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৫ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লাবুশেন। ৩৮ রান করেন ট্রাভিস। ৩০ রান করেন ম্যাথু ওয়েড। বাকিরা কেউ জ্বলে উঠতে পারেননি।

বল হাতে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন বুমরাহ। ৩৫ রানের খরচায় তিনটি উইকেট নেন অশ্বিন। টেস্ট অভিষেক হওয়া সিরাজ নেন দুটি উইকেট। বাকি একটি নেন জাদেজা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল।

  • সর্বশেষ