শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্মার্টফোন না পেলে বিয়েই নয়,’ অবশেষে আবদার পূরণ

ডেস্ক রিপোর্ট: বিয়েতে রাজি হতে অনেকেই নানারকম শর্ত দেন। কেউ বলেন নতুন বাড়ি করে বিয়ে করবেন, কেউ আবার করেন ভালো চাকরির অপেক্ষা। কিন্তু বিয়ের জন্য নতুন ফোন পাওয়ার শর্ত দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ। অবাক করার বিষয় হল, মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন একটি ডিভাইস উপহার পেয়েছেন তিনি।

জানা গেছে, কামাল আহমেদ নামে উত্তরপ্রদেশের ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন, সদ্য বাজারে আসা এমআই ১০টি প্রো ফোনটি না পাওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। এটাই যেন তার বড়দিনের উপহার।

তার টুইটটি নজরে পড়ে এমআই তথা শাওমি কর্তৃপক্ষের। আর সবাইকে অবাক করে দিয়ে উপহার হিসেবে তাকে একটি ফোন পাঠান শাওমি‌র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর মানু কুমার জৈন।

এই ঘটনায় অবাক হয়ে যান আহমেদও। টুইট করে জানান, ‘এবার তিনি বিয়ের জন্য প্রস্তুত।‌’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়