শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো ৩ মাসের জন্য মাঠের বাইরে

স্পোর্টস ডেস্ক : [২] আগে থেকেই চোট সমস্যায় জেরবার রিয়াল মাদ্রিদ। এবার যোগ হলো নতুন সমস্যা। সবশেষ গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া রদ্রিগোর ফিরতে তিন মাসের মতো লাগতে পারে বলে সংবাদমাধ্যমের খবর।

[৩] লা লিগায় গত বুধবার ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে বেকায়দায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে নিজেই বেরিয়ে যাওয়ার ইশারা করেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

[৪] তার চোট গুরুতর হতে পারে বলে তখনই ধারণা করা হয়েছিল। পরীক্ষার পর নিজেদের ওয়েবসাইটে শুক্রবার (২৫ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে ১৯ বছর বয়সী এই ফুটবলারের পেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[৫] এজন্য রদ্রিগোকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, তেমন কিছু অবশ্য বিবৃতিতে জানানো হয়নি। তবে মার্কা ও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, সময়টা তিন মাস হতে পারে। আর তাই হলে এই সময়ে ২১টি পর্যন্ত ম্যাচে তাকে পাবে না স্পেনের সফলতম দলটি।

[৬] চোট পেয়ে বর্তমানে বাইরে আছেন মাঝমাঠের ভরসা লুকা মদ্রিচ। কয়েক দফা চোটে দলের অন্যতম তারকা ফরোয়ার্ড এদেন আজারকে বেশিরভাগ সময়ই পায়নি ক্লাব। সবশেষ চোট সমস্যা কাটিয়ে উঠলেও এখনও মাঠে নামতে পারেননি বেলজিয়ামের এই ফরোয়ার্ড। কদিন আগেও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক সের্হিও রামোস, ডিফেন্ডার দানি কারভাহাল। মার্কা / বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়