শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতারে অভিযানের খবর শুনে স্পর্শিয়া বললেন ‘ছাদে বারবিকিউ পার্টি করছি’

ডেস্ক রিপোর্ট : ‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, স্পর্শিয়াকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু এ খবর উড়িয়ে দিয়ে স্পর্শিয়া জানিয়েছে, তাকে গ্রেফতারে পুলিশ খুঁজছে না বরং তিনি বাসার ছাদে বারবিকিউ পার্টি করছেন।

পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য না পাওয়ায় শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১১ টায় অভিনেত্রী স্পর্শিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ কথা জানান। স্পর্শিয়া বলেন, 'আমি এখনো বাসায় আছি। আমরা পরিবারের সবাই মিলে বড়দিন উপলক্ষে বাড়ির ছাদে সবাই মিলে বারবিকিউ পার্টি করেছি। পুলিশ আমাকে খুঁজছে না। আমাকে পুলিশ খুঁজলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতাম।’

সিনেমার ওই দৃশ্যটি নিয়ে স্পর্শিয়া বলেন, সিনেমাটির ওই দৃশ্যটিতে আসলেই পুলিশকে ছোট করা হয়েছে। আমি সিনেমাটিতে অভিনয় করার সময় পরিচালককে নিজে বলেছিলাম, এরকম ডায়ালগ দিচ্ছো তা কিন্তু পুলিশকে ছোট করা হচ্ছে। কিন্তু তিনি তা শোনেননি।

স্পর্শিয়াকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ এই সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে স্পর্শিয়া বলেন, 'আমাকে না জানিয়ে যে নিউজটি করলো তা আমার ও আমার পরিবারের জন্য হয়রানিমূলক। আমি কি পলাতক, আমি তো বাসাতেই আছি। পুলিশ আমার বাসায় আসলে আমাকে পাবে।'

‘নবাব এলএলবি’ সিনেমার ওই দৃশ্যটি নিয়ে স্পর্শিয়া বলেন, আমি ধর্ষণ হয়ে পুলিশের কাছে গিয়েছি। সেখানে তারা এজহারনামা লিখছে। এজহারনামায় যা যা থাকে তার উত্তর দিয়েছি। আর যখন সিনেমাটির শুটিং হয় তখন বলছিলাম, এজহারনামা লিখতে পুলিশ প্রশ্ন করবে। তার উত্তর দিতে হবে। কিন্তু যেভাবে ডায়ালগগুলো দেয়া হয়েছে তা পুলিশের জন্য হেয় করা হয়েছে। সিনেমাটির যদি সেন্সর করা হতো তাহলে ওই দৃশ্যটিসহ সিনেমাটি সেন্সর হতো না।'

উল্লেখ্য, একটি অনলাইন প্লাটফর্মে ‘নবাব এলএলবি’ নামের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে দায়ের করা এক মামলায় পরিচালক অনন্য মামুন ও সেই দৃশ্যে অভিনয় করা অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হয়েছিল ‘নবাব এলএলবি’ সিনেমাটি। সিনেমার একটি দৃশ্য পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দৃশ্যে দেখানো হয়েছে, ধর্ষণের শিকার এক নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এক এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যা নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়