শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুক মঈনউদ্দীন: আদ্রিয়ানা ইভানচিচের কথা বলতে গেলে আসে ভিকতোরিয়া ওকাম্পোর কথা

ফারুক মঈনউদ্দীন: কেবল বয়সের পার্থক্যের মিল ছাড়া হেমিংওয়ে ও আদ্রিয়ানার সম্পর্কের সাথে রবীন্দ্রনাথ এবং ওকাম্পোর সম্পর্ক হয়তো তুলনীয় নয়। রবীন্দ্রনাথ এবং ওকাম্পোর মধ্যে বয়সের পার্থক্য ছিল ২৯ বছর, আর হেমিংওয়ের সাথে আদ্রিয়ানার ৩১ বছরের। আমরা হেমিংওয়ের মধ্যে আদ্রিয়ানার জন্য যে পরিমাণ আকুলতা দেখেছি, রবীন্দ্রনাথের তপস্বীর মতো ধীরস্থির আচরণে সেরকম কিছুই দেখতে পাই না, তাঁর বেলায় বিষয়টি ছিল ঠিক বিপরীত, ওকাম্পোরই বরং অমোঘ আকর্ষণ ছিল ভারতীয় এই কবিটির প্রতি।

আর একটা ছোট মিল-অমিলের কথা উল্লেখ করা যায়। আদ্রিয়ানার সাথে প্যারিসে আবার যখন হেমিংওয়ের দেখা হয়, আদ্রিয়ানা সেখানে ছবি আঁকা শিখতে গিয়েছিলেন। এখানেই আদ্রিয়ানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হেমিংওয়ে। রবীন্দ্রনাথের সাথেও ওকাম্পোর দ্বিতীয়বার দেখা হয়েছিল প্যারিসে, কবি সেখানে গিয়েছিলেন নিজের ছবির একটা প্রদর্শনী করার জন্য। প্যারিসের মতো শহরে চাইলেই তো প্রদর্শনী করে ফেলা যায় না। কিন্তু ওকাম্পো অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে তাঁর প্রিয় কবির প্রদর্শনীর ব্যবস্থা করে ফেলেছিলেন। অসমবয়সী এই দুই জোড়া সম্পর্কের মিল খোঁজা হয়তো অতিসরলীকৃত মনে হতে পারে, কিন্তু বিষয়টা একেবারে উপেক্ষনীয়ও নয়। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়