শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের আদেশ পেলেই যুক্তরাজ্য ফ্লাইট বন্ধ: বিমান এমডি

লাইজুল ইসলাম: [২] ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। সরকার যদি রুট বন্ধ করার ঘোষণা দেয়, তাইলে সেই নির্দেশনা পালন করা হবে।

[৩] তিনি বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমান ফ্লাইট পরিচালনা বন্ধ করা হয়। তবে বিমান নিজে থেকে উদ্যোগী হয়ে কোনো দেশের ফ্লাইট বন্ধ করেনি। সংশ্লিষ্ট দেশসমূহ ফ্লাইট বন্ধ করে দিলে বিমান বাধ্য হয়ে তা বন্ধ করেছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বেনজির আহমেদ বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করা উচিত। কিন্ত তা না করে কোয়ারেন্টিনের যে কথা বলা হয়েছে আমাদের অতীত বলছে কোয়ারেন্টিনের অভিজ্ঞতা ভালো নয়।

[৫] স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এক সপ্তাহের কোয়ারেন্টাইন সিদ্ধান্ত নিলেও পিছনের সিদ্ধান্ত সুখকর নয়।

[৬] বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী কয়েকদিন আগে বলেছেন, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত রুটটি খোলা থাকবে। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে রুট বন্ধ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়