শিরোনাম
◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনিতে করোনার কারণে তৃতীয় টেস্টের জন্য মেলবোর্নকেও প্রস্তুত রাখা হচ্ছে

স্পোর্টস ডেস্ক : [২] ভারত - অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট কোথায় হবে তা নিয়ে জল্পনা অব্যাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়ে দিল শুধু সিডনি নয়, মেলবোর্নকেও তৈরি রাখা হচ্ছে তৃতীয় টেস্টের জন্য। করোনা সংক্রমণ বাড়তে থাকার কারণে সিডনি থেকে ম্যাচ সরিয়ে আনার সিদ্ধান্ত এখনই না নিলেও, বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট চলাকালীনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৩] ৭ জানুয়ারি থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বছরের প্রথম ম্যাচ সিডনিতেই খেলতে নামবে ভারত। যদিও মেলবোর্নকে তৈরি রাখা হচ্ছে কোনওরকম পরিস্থিতির পরিবর্তন হলে ম্যাচ আয়োজন করার জন্য।

[৪] বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ১০০ জন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে সিডনিতে। অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরকে অন্য জায়গার থেকে এক প্রকার আলাদা করে দেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের সীমানা বন্ধ রাখা হচ্ছে। কেউ সিডনি থেকে এলে বা সিডনিতে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

[৫] ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নিক হকলি বলেন, প্রচুর পরিমাণে পরীক্ষা এবং সেই অনুপাতে সংক্রমিতের সংখ্যা না বাড়ায় কিছুটা স্বস্তি। তবে যদি সিডনিতে কোনওরকম অসুবিধা হয়, আমাদের অন্য পরিকল্পনাও তৈরি থাকছে। ক্রিকইনফো / আজকাল

 

  • সর্বশেষ