শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪, সরঞ্জাম উদ্ধার

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেইসাথে তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হচ্ছে- ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দড়িকান্দা গ্রামের নুরু খাঁর পুত্র মো. ফালু (৩৭), মাদারীপুর সদর উপজেলার খোয়াইজপুর গ্রামের মৃত আ. হাই মৃধার পুত্র রিপন (৩৭), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তন্ত্রখোলা গ্রামের আমির উদ্দিনের পুত্র লালন (৩৮) ও সিংগাইর উপজেলার পারিল খৈয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার পুত্র মহিদুর রহমান ওরফে শামীম (২৮)।

[৪] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি রকিবুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের দক্ষিণ পাড়া চকে জনৈক বাহাদুরের ভিটার পূর্ব পাশে কাচা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ফালু, রিপন ও লালনকে আটক করা হয়।

[৫] সেই সঙ্গে তাদের কাছ থেকে ১টি হাইড্রোলিক কাটার,সেলাই রেঞ্জ, ৩টি চাকু,২টি লোহার নাকচিরা ও পুরাতন চাদরের কাটা অংশ উদ্ধার করা হয়। আটককৃত ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী পরে মহিদুর রহমান ওরফে শামীমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানার এস আই আমিনুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ