শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম বিশ্বের সেরা ৫টি বিশ্ববিদ্যালয়, জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান

আব্দুল্লাহ যুবায়ের: [২] কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব: সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। ১৯৬৮ সালে এ বিশ^বিদ্যালয়টি প্রাথমিকভাবে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। পরে এ বিভাগটি কলা ও মানব বিজ্ঞান অনুষদে উন্নীত হয়। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টির পৃথক ক্যাম্পাস।

[৩] আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়, মিশর: বিশ্বের সেরা মুসলিম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয়টি অন্যতম। বিশ্ববিদ্যালয়টি ফুয়াদ বিশ^বিদ্যালয়ের শাখা হিসেবে যাত্রা শুরু করেছিলো ১৯৩৮ সালে। পরে ১৯৪২ সালে স্বাধীন প্রতিষ্ঠানে রূপ নেয় এবং নামকরণ করা হয় আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ফাউন্ডার কিউরেটর ছিলেন তহা হুসাইন।

[৪] ইউনাইটেড আরব আমিরাত বিশ্ববিদ্যালয়, আরব আমিরাত: বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৫ সালে। আরব আমিরাত বিশ^বিদ্যালয় ২০১১-২০১২ সালে বিশে^র সেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৮তম স্থানে ছিলো। ২০১০ সালে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের বিশ^বিদ্যালয়গুলোর সেরা ব্যবসা প্রশাসন অনুষদগুলোর মধ্যে আরব আমিরাত বিশ^বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ ছিলো সেরা ৩য় অনুষদ।

[৫] আমেরিকান বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর: ১৯১৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকান স্টাইলে কিভাবে শিক্ষার্থীদের পাঠদান করা যায়, সে চিন্তা থেকেই এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। মিশরের সেরা বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টিতে শুরুতে শুধু পুরুষ শিক্ষার্থীরা পড়াশোনা করত। ১৯২৮ সাল থেকে নারী শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করা শুরু করে। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক ও স্নাতকোত্তর করার জন্য ২৫টি বিভাগ রয়েছে।

[৬] জর্ডান বিশ্ববিদ্যালয়, আম্মান: বিশ্ববিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপর ৩৫ শত কোর্স রয়েছে। এখানে রয়েছে ৩৭ হাজার শিক্ষার্থী এবং স্নাতক করার জন্য রয়েছে এখানে আছে ৬৩ টি বিভাগ। সূত্র: মুসলিমইন্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়