শিরোনাম
◈ এলপি গ্যাসের দাম কমল ◈ শিক্ষাখাতে বড় নিয়োগের ইঙ্গিত, ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে ◈ তিস্তা প্রকল্পে সহযোগিতায় প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ◈ দু'মুঠো ভাতের জন্য যেখানে ভোরে মানুষের হাটে মানুষ বিক্রি! ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পথে সরকার, ৯ জুলাইয়ের মধ্যে তথ্য চাওয়া হয়েছে ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর শুধু কূটনীতি নয়, ভারতের জন্যও সতর্কবার্তা: ফরেন পলিসি ◈ ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন করতে যা প্রয়োজন, জানাল মন্ত্রণালয় ◈ এবার গ্যাস বিল পরিশোধের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস ◈ জন্মের পরই মিলবে ইউনিফায়েড ডিজিটাল আইডি, এক প্ল্যাটফর্মে সব সরকারি সেবা ◈ ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের অনুমতি দিল আপিল বিভাগ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চীন ও রাশিয়া পরামর্শ

পার্সটুডে: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যৌথভাবে বলেছেন, আমেরিকাকে নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে।

সোমবার (২১ ডিসেম্বর) ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেছেন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়া এবং কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। তিনি পরমাণু সমঝোতার শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

গতকালের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে বলেছেন, আমেরিকাকে শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং কোনভাবেই তারা কোন রকমের পূর্ব শর্ত আরোপ করতে পারবে না। তিনি আরো বলেন, “আমাদের মিত্ররা এবং আমরা সবাই এ ক্ষেত্রে অর্থবহ কাজ করতে চাই। এটি আমাদের সবার স্বার্থে প্রয়োজন।” গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়