শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ ১৫ মামলার পলাতক আসামি আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। আটক ডাকাতের নাম গণি মিয়া প্রকাশ গইন্ন্যা ডাকাত (৩৬)। সে মুসার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

[৩] বিজিবি সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মুসার খোলা বটতলী গভীর পাহাড়ী এলাকায় বিজিবির অভিযানে তাকে আটক করা হয়। ১৫ টি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা কারবারি গইন্ন্যা ডাকাত পালিয়ে থেকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পালংখালী বিওপি’র বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মো. গনি মিয়া মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

[৪] এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীর বাড়ী ও শরীরে তল্লাশী করে এবং মোটর সাইকেলের সিটের নিচে লুকায়িত অবস্থায় বার্মিজ ২০ হাজার ১০৫পিস ইয়াবা, ২টি মোবাইল, ১ টি মোটর সাইকেল, ২টি দেশিয় রাম দা, ৩টি দেশিয় চাকু, ১ বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম,মিয়ানমার বিজিপি’র ৫০ টি মানকি টুপি, বিজিপি’র ১টি থ্রি কোয়ার্টার পেন্ট, বিজিপির ১টি গেঞ্জি উদ্ধার করা হয়।

[৫] আটককৃত মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়