শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থপাচার মামলায় পাকিস্তানে পিএমএল-এন প্রধানের পরিবারের সদস্যদের সম্পদ জব্দ

ইমরুল শাহেদ: [২] মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরীফের পরিবারের সদস্য ছাড়াও এই মামলায় অভিযুক্ত আরও ছয়জনের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন ব্যুরো ন্যাব। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] এদিন থেকেই লাহোরের অ্যাকাউন্টিবিলিটি আদালতে মামলাটির শুনানি পুনরায় শুরু হয়েছে। এ সময় কারা কর্তৃপক্ষ পার্লামেন্টে বিরোধী দলীয় প্রধান এবং তার পুত্র হামজা শেহবাজকে আদালত হাজির করে।

[৪] শুনানির সময় ন্যাবের মহাপরিচালক তদন্ত কর্মকর্তার মাধ্যমে আদালতে মামলার একটি প্রতিবেদন জমা দেন।

[৫] প্রতিবেদনে বলা হয়, ন্যাব ইতোমধ্যে শেহবাজ শরীফের স্ত্রী নুশরাত শেহবাজ, পুত্র সোলাইমান শেহবাজ, কন্যা রাবিয়া ইমরান ও জামাতা হারুণ ইউসুফের সম্পদ জব্দ করেছে।

[৬] শেহবাজ এক আবেদনে আদালতকে জানান, তিনি মেরুদণ্ড ব্যথায় ভুগছেন। তার পেট ব্যথা ও ক্যানসারের চেক-আপও করানো হয়নি। তিনি অভিযোগ করেন, ‘আমার আগের মেডিক্যাল রিপোর্টও দেওয়া হয়েছে এক মাস পর। জন্ম-মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহরই। কিন্তু একজনের ইচ্ছায় আমাদের উপর কেবল রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করা হচ্ছে।’

[৭] শেহবাজের বক্তব্য শোনার পর বিচারপতি বলেছেন, শেহবাজের অভিযোগের বিস্তারিত লিখিতভাবে আদালতে পেশ করতে হবে। বিচারপতি বলেছেন, ‘এ ব্যাপারে আমি আলাদাভাবে শুনানি করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়