শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম টেস্টে হারের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন আনছে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে যাবার পর এবার বক্সিং ডে টেস্টে মেলবোর্নে টিম ইন্ডিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কাজটা সহজ নয়। একে তো টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার পর দল মানসিকভাবে ভেঙে পড়েছে। তার উপর আবার অধিনায়ক বিরাট কোহলিকেও এই টেস্টে পাওয়া যাবে না। চোটের জন্য মোহম্মদ সামি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর জন্য দলে আমূল পরিবর্তন করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

[৩] সূত্রের খবর, অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে বিশ্রী পারফরম্যান্সের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত। আর বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ দেওয়া হবে তরুণদের। অ্যাডিলেডে খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন অধিনায়ক কোহলি। আবার রোহিত শর্মাকেও তৃতীয় ম্যাচের আগে পাওয়া যাবে না। তাই দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় দলে ঢুকে যাচ্ছেন লোকেশ রাহুল। এমনটাই দাবি একধিক সূত্রের।

[৪] অন্যদিকে, প্রথম টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন পৃথ্বী শ্বাও। তাই পৃথ্বীর পরিবর্তে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শুভমান গিলের। স¤প্রতি ব্যাট হাতে ভালো ফর্মে আছেন গিল। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছেন তিনি। তবে গিল আর রাহুলের মধ্যে কে ওপেন করবেন, আর কে মিডল অর্ডারে খেলবেন, সেটা এখনও জানা যায়নি।

[৫] দলের তৃতীয় পরিবর্তনটিও অবশ্যম্ভাবী। দ্বিতীয় টেস্টে চোট লেগে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন সামি। তাই তার বদলে প্রথম একাদশে আসতে পারেন মোহম্মদ সিরাজ। নভদীপ সাইনিও আবার সামির পরিবর্ত হিসেবে খেলার দাবিদার। সর্বশেষ পরিবর্তনটি চমকে দেওয়ার মতো। ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেতে পারেন ঋষভ পান্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, অজিদের উপর চাপ বাড়াতে এমন কাউকে দরকার, যে কিনা দ্রুত রান করতে পারে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় খেলবেন পান্থ’।- জি নিউজ/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়