শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলছে মানব পাচার, নিরাপদ জীবনের জন্য অবৈধভাবে ইউরোপ যাত্রা

আব্দুল্লাহ যুবায়ের: [২] পাচারকারীদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে আফগানিস্তানসহ বিভিন্ন দেশের মানুষ পাড়ি জমাচ্ছেন ইউরোপে। গত জুন মাসে আফগানিস্তান থেকে এক হাজারেরও বেশি মানুষ অবৈধভাবে গিয়েছেন তুরস্কসহ ইউরোপের অন্যান্য দেশে। বিবিসি

[৩] জুন মাসের শেষে শফিউল্লাহ নামের একজন কিশোর পাচারকারীদের মাধ্যমে আফগানিস্তান থেকে তুরস্কে যাচ্ছিলেন। তুরস্কের সীমানায় পৌঁছার কিছুক্ষণ আগে তিনি তার পরিবারকে বলেছিলেন, তিনি ভালো আছেন। কিন্তু অল্প সময় পরে ১০০ অভিবাসী বহনকারী এ কর্গোটি ডুবে যায়।

[৪] ডুবে যাওয়া কর্গোতে থাকা ৩২জন আফগান, ৭জন পাকিস্তানি এবং একজন ইরানিসহ ১০০ যাত্রী মারা যান। ৬১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো এবং বাকিদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তুর্কি কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে, মৃতদেহগুলো নদীর এত গভীরে চলে গিয়েছে যে, সেগুলো উদ্ধার করা সম্ভব নয়।

[৫] শফিউল্লাহসহ অন্তত চারজন যুবককে তুরস্কে পাঠাচ্ছিলেন কাবুলের একজন মানব পাচারকারী। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়