শিরোনাম
◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুর পৌরসভায় প্রধান ৩ দলের মনোনয়ন পেলেন যারা

আল আমিন শাওন: শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও জজকোর্টের পিপি প্রায়ত এ্যাড. হাবিবুর রহমানের পুত্র, হাইকোর্টের আইনজীবী, শরীয়তপুর জজকোর্টের এপিপি এ্যাড. পারভেজ রহমান জন। আওয়ামীলীগের দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পেয়েছেন, শরীয়তপুর পৌরসভা বিএনপি’র সভাপতি ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মো: লুৎফর রহমান ঢালী। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার সরদার একেএম চাঁন মিয়া’র পুত্র ও শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: সাহিদ সরদার। জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার শনিবার (১৯ ডিসেম্বর ২০২০) শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা’র নিকট তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান মাসুদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১। এ্যাড. পারভেজ রহমান জন-আওয়ামীলীগ।
২। এ্যাড. মো: লুৎফর রহমান ঢালী-বিএনপি।
৩। সাহিদ সরদার-জাতীয় পার্টি।

  • সর্বশেষ