শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিস্টাল প্যালেসের জালে লিভারপুরলে ৭ গোল

স্পোর্টস ডেস্ক: [২] লিভারপুল থামছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে যেনো উড়ছেই তারা। সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি দ্য রেডরা। মৌসুমে নিজেদের ১৪তম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে গোল উৎসব করে চ্যাম্পিয়নরা। গুনে গুনে সাত গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ার্গুন ক্লপের দল

[৩] শনিবার সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেসের মাঠেই গোল উৎসব করে লিভারপুল। অতিথি হয়ে গিয়ে নাকানি চুবানি খাইয়েছেন স্বাগতিকদের। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে তারা।

তিন মিনিটের মাথায় শুরুটা করেছেন তাকুমি মিনামিনো। বাঁ কোণ থেকে দুর্দান্ত শটে জালে বল জড়ান মিনামিনো। প্রিমিয়ার লিগে এটা তার প্রথম গোল। ৩২ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সাদিও মানের পা থেকে। ফিরিমিনোর সহায়তায় তিনিও বাঁ কোন থেকে লক্ষ্যভেদ করেন। বিরতির ঠিক এক মিনিট আগে রবার্টসনের সহায়তায় ডান কোন থেকে জালে বল জড়ান ফিরিমিনো।

[৪] বিরতির পর এসে হালি পূর্ণ করেন জর্দান হেন্ডার্সন। আলেকজান্ডার আর্নল্ডের সহায়তায় ৫২ মিনিটের সময় গোলটি দেন তিনি। এবার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে নেতৃত্ব পাওয়ার আশা করেছিলেন লিভারপুল তারকা। কিন্তু নেতৃত্ব না পাওয়ার পর হতাশা প্রকাশ করেছিলেন সালাহ। এরপর আজ প্রথম একাদশে তাকে নামাননি ক্লপ। পরে মানের বদলি হিসেবে ৫৭ মিনিটের সময় মাঠে নামেন।

[৫] মাঠে এসেই গোল করান ফিরিমিনোকে দিয়ে। ৬৮ মিনিটের সময় প্যালেসের জালে দ্বিতীয়বারের মতো গোল করেন ফিরিমিনো। কিছুক্ষণ পরেই পালা আসে সালহর। ৮২ মিনিটের সময় মাতিপের সহায়তায় গোল করেন তিনি। দুই মিনিট না যেতেই আবারও গোল করেন এই মিশরীয় সুপারস্টার। ম্যাচে জোড়া গোল করেন সালাহ-ফিরিমিনো।

[৬] ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দলটি হেরেছে মাত্র ১টি ম্যাচে। ৯টিতে জয় আর চারটিতে ড্র। এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার। - গোল ডটকম/ ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ