শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরী গার্মেন্টকর্মী অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার এক

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক গার্মেন্টকর্মী অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।

[৩] এ ঘটনায় ভুক্তভোগীর মা শুক্রবার রাতে অভিযুক্ত সজীবের (২৬) বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওই রাতেই লম্পট সজীবকে গ্রেফতার করে শনিবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। সজীব পটুয়াখালীর সদর থানার তাফালবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তারা ডেমরার পাইটি এলাকার জনৈক নজুরুলের বাড়ীর ভাড়াটিয়া। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।

[৪] বিষয়টি নিশ্চিত করে ভুক্তিভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দিকী বলেন, কর্মস্থলে যাওয়া আসার পথে লম্পট সজীব ওই কিশোরী গার্মেন্টকর্মীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করত। মেয়েটি ওই প্রস্তাব বরাবরই প্রত্যাক্ষান করায় ক্ষিপ্ত হয় সজীব।

[৫] এদিকে গত ১৬ ডিসেম্বর বিকালে মেয়েটি তার গার্মেন্ট সংলগ্নে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সজীব তাকে অপহরণ করে ঢাকার কেরানীগঞ্জের অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়