শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে ◈ চেহারায় পরিবর্তন, গোপনে খাবার সরবরাহ: গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বারিধারার ফ্ল্যাটে যেভাবে লুকিয়ে ছিলেন সাঈদ খোকন ◈ শ্রমিক অসন্তোষে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টুঙ্গিপাড়া থানায় হামলাকারী ও মাইকিং করে উসকানিদাতাদের শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ যে কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সব স্বর্ণখনি বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের আগে ছাদ থেকে পড়ে পঙ্গু কনে, পিছিয়ে না গিয়ে বিয়ে করলেন বর

জেরিন আহমেদ: [২] বিয়ের ৮ ঘণ্টা আগে দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া স্ত্রীকে স্ট্রেচারে শুয়ে থাকা অবস্থাতেই বিয়ে করেছেন ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক যুবক। জি নিউজ, কলকাতা নিউজ

[৩] ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে আরতি মৌর্যের সঙ্গে পাশের গ্রামের অবধেশের বিয়ে ঠিক হয়েছিল। এই ডিসেম্বর মাসের ৮ তারিখ বিয়ের দিন ছিল। একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান কনে আরতি। তার শিরদাঁড়া দু’টুকরো হয়ে যায়। এমনকী, কোমর, হাত, পায়েও গুরুতর চোট লাগে। সময় নিউজ

[৪] হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, আগামী কয়েক মাস আরতিকে বিছানায় শুয়ে থাকতে হবে। এমনকি, তার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও খুবই কম।

[৫] ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব দেয় কনের পরিবার । কিন্তু বর সাফ জানিয়ে দেন, আরতিক ছাড়া কাউকে বিয়ে করবেন না । দরকার পড়লে হাসপাতালেই বিয়ে করবেন আরতি। তার সেবা করেই কাটিয়ে দেবে বাকি জীবন, তবু আরতিকে একা রেখে যাবেন না।

[৬] চিকিৎসকদের বিষয়টি এটা জানানো হলে, তারাও অবধেশের অসাধারণ সিদ্ধান্তকে সম্মান জানাতে সাহায্য করেন। ব্যবস্থা করে দেন ঘণ্টা দু ‘য়েকের জন্য আরতিকে অ্যাম্বুল্যান্সে করে প্রয়োজনীয় মেডিক্যাল সার্পোট দিয়ে বাড়িতে পাঠান। সেখানে লগ্ন মেনে তাদের বিয়ে হয়। দি ওয়াল

  • সর্বশেষ