শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী বিভাগে করোনায় একদিনে তিনজনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] এর মধ্যে বিভাগের জয়পুরহাটে একজন ও বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার এই তিনজন মারা গেছেন।এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৫৫ জনের মৃত্যু হলো।বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

[৩] দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে নয়জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

[৪] বুধবার বিভাগে নতুন ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪১ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৮৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়