শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালুখালী‌তে শীতার্ত‌দের মাঝে কম্বল বিতরণ করলেন রাজবাড়ী হেল্পলাইন

মোঃ ইউসুফ মিয়া : রাজবাড়ী: সামাজিক দূরত্ব বজায়ে রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন।

বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় কালুখালী রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ নুরুল আসল, কম্বল বিতরণের প্রধান সমন্বয়ক কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান পারভীন, অধ্যাপক মমতাজ শিকদার, শিক্ষক মোখলেসুর রহমান, ডা. সুমন, সোনিয়া আক্তার স্মৃ‌তি প্রমূখ।

উল্লেখ্য, চলো রাজবাড়ী একসাথে, দাঁড়াও এবার শীতার্তদের পাশে। সবার প্রতি আহবান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এই স্লোগান নিয়ে রাজবাড়ী হেল্পলাইন তাদের গ্রুপে শীতবস্ত্র সংগ্রহে প্রচার-প্রচারণা শুরু করেন। তাদের এই আহবানে সাড়া দিয়ে রাজবাড়ীর সন্তানরা যারা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত তারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারই প্রেক্ষিতে এবছর রাজবাড়ী ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে এই সংগঠনটি।

  • সর্বশেষ