শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগুজে বাঘ, ইংল্যান্ডকে ধুয়ে দিলেন সু‌নিল গাভাস্কার 

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজে অস্ট্রেলিয়া ৪-১ হারিয়েছে ইংল্যান্ডকে। ইংল্যান্ড বিধ্বস্ত হওয়ায় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডকে। 

বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে 'কাগুজে বাঘ' বলে উল্লেখ করেছেন লিটল মাস্টার। ব্রেন্ডন ম্যাকালামের 'বাজবল' থিওরি ভূপতিত হয়েছে। চতুর্দিক থেকে ম্যাকালামের দিকে ধেয়ে আসছে সমালোচনা।  গাভাস্কার তাঁর কলামে লিখেছেন, হতাশাটা আরও বেশি কারণ দলটা কাগজের বাঘ।আসল বাঘ নয়। ---- আজকাল

এর আগে অ্যাশেজে ধরাশায়ী হওয়ার পরে প্রাক্তন ইংরেজ তারকা জিওফ্রে বয়কট ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে কটাক্ষ করেছিলেন।

বয়কট মনে করেন, এই নেতৃত্বকে না সরালে এরকম ব্যর্থতা চলতেই থাকবে। তাঁর অভিযোগ, ইংরেজ ক্রিকেট ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন এরা।

নিজের কলামে বয়কট বলেছেন, এই তিনজনই বারবার ক্রিকেট ভক্তদের সামনে দাবি করে এসেছে, অ্যাশেজের জন্য দুর্দান্ত প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের বলা হয়েছে, মুক্তমনে খেলো। ব্যর্থ হলেও জবাবদিহি চাওয়া হয় না।

বয়কটের কথায়, ‘‌এই তিনজন হলেন ইংল্যান্ড ক্রিকেটের জ্ঞানী ব্যক্তি। ম্যাকালাম, স্টোকস ও রব কি বছরের পর বছর মিথ্যা বিক্রি করে এসেছেন। ম্যাকালাম ও কি জানিয়েছিল অ্যাশেজের জন্য সঠিক পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা সবাই তা দেখলাম। ইংল্যান্ড ১–৪ হারল।

 এরপরই বয়কটের সংযোজন, ‘‌ম্যাকালামের দর্শন হল ভয়ডরহীন ক্রিকেট। আউট হলে দোষ নেই। কারণ জানে কেউ জবাব চাইবে না। নিজের মতো কাজ করে যাও। এই হয়েছে অবস্থা।

বয়কটের কথায়, ক্রিকেটারদের মধ্যে উন্নতির চেষ্টা নেই। কারণ কোচ ও অধিনায়ক তো ব্যর্থতা নিয়ে কিছুই বলেন না। তাঁর কথায়, ‘‌ইংল্যান্ডে প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু ম্যাকালামের জন্য তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না।’‌ বয়কট বলেছেন, ‘‌কোচ ও অধিনায়ক সন্তুষ্ট থাকলে পরিবর্তনের দরকার তো নেই। এই বাজবলে লোকে বিরক্ত হয়ে গিয়েছে। বয়কটের পরে এবার গাভাস্কারও তুলোধনা করলেন ইল্যান্ডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়