শিরোনাম
◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন ◈ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি ◈ শ্রম খাতে সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও ◈ এনজোর লাল কার্ডই কি আর্জেন্টিনার হা‌রের কারণ?  ◈ কও‌মি ধারার ক‌য়েক‌টি রাজ‌নৈ‌তিক দলের জামায়াত জোট থেকে বের হ‌য়ে হেফাজতে ইসলামে একজোট হওয়ার চেষ্টা ◈ তোমরা শেষ পর্যন্ত লড়াই ক‌রে‌ছো, তোমা‌দের ধন‌্যবাদ, হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ◈ কুমিল্লায় মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ সাঁড়াশি অভিযানেও অধরা ডেভিড ইমন, কোথায় আছেন তিনি? ◈ ভারত এবার ইংল্যান্ডের কা‌ছে ওয়ানডে সি‌রিজ হার‌লো 

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব বসন্তের ১০ বছর: ভেঙ্গেছে স্বপ্ন, বেড়েছে বৈষম্য, অর্থনৈতিক টানাপোড়নে জীবন হয়েছে আরো কঠিন

লিহান লিমা: [২] দিনটা ২০১০ সালের ১৭ই ডিসেম্বর। পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে তিউনিশিয়ার ফলবিক্রেতা মোহাম্মদ বোয়াজিজির আত্মাহুতি জন্ম দেয় গণবিক্ষোভের। এরপর তা বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য বিলোপসহ স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার অবসানের আন্দোলনে রুপ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গার্ডিয়ান/আল জাজিরা/মিডল ইস্ট আই

[৩] আরব বিশ্বের এই গণঅভ্যুত্থানের দশম বর্ষপূর্তিতে দ্য গার্ডিয়ান ও ইউগভ এর চালানো সমীক্ষায় উঠে আসে, তিউনেশিয়া, মিশর, সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেন, সুদান, আলজেরিয়াসহ ৯টি আরব দেশের সংখ্যাগরিষ্ঠ মনে করেন আরব বসন্তের পূর্বের চাইতে আরো বেশি বৈষম্য ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বসবাস করছেন তারা। বর্তমানে শিশুদের ভবিষ্যতের সম্ভাবনা আরো খারাপ। গত এক দশকে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দ্বিগুণ হয়েছে।

[৪] মোট ৫ হাজার ২৭৫জন বিভিন্ন বয়সীর মধ্যে এই সমীক্ষা চালানো হয়। এতে বিপ্লব নিয়ে তাদের হতাশা উঠে আসলেও দেখা গিয়েছে, কেউই আন্দোলন নিয়ে অনুশোচনা করেন না। বিশেষ করে আরব বসন্ত যে দেশগুলোতে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিলো তারাও মনে করেন বিপ্লবে তারা সঠিক ছিলেন। তবে আরব বসন্তের স্মৃতি তেমন মনে না থাকা তিউনেশিয়া, মিশর, ইরাক ও আলজেরিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সীরা বলেছেন, গণবিক্ষোভ ও বিপ্লব ছিলো অনুশোচনীয়।

[৫] মিশরে খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ হয়েছে। অর্জিত হয় নি প্রত্যাশিত গণতন্ত্র। লিবিয়া, সিরিয়া ও ইয়ামেনে এখনো যুদ্ধ চলছে। আরব বসন্তের ফলে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্য অর্জন করা তিউনেশিয়ায় বেকারত্ম ও অর্থনৈতিক টানাপোড়নের কারণে সরকারবিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। তিউনেশিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া জাকারিয়া হামাদি বলেন, ‘আমার বয়সী ৯০ শতাংশ তরুণই বিশ্ববিদ্যালয়ে যায়। আমরা কফি বা একটি সিগারেটের দাম মেটাতে পারি না।’

[৬] জর্ডানের সাবেক কূটনৈতিক মারওয়ান মুয়াশের বলেন, ‘আরব বিশ্বের সরকার যদি জনসংযোগ, মুক্ত রাজনৈতিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বিষয়টি বুঝতে সক্ষম হতো তবে আরব বসন্ত অবশ্যই সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়