শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমোনের ভারসাম্য রক্ষায় খাবার

ডেস্ক রিপোর্ট: শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু রাখুন যা খেলে হরমোনের সমস্যায় ভুগতে হবে না

মাছ-মাংস

হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রোটিনজাতীয় খাবার খান। মাংস, মাছ, ডিম, দুধ হাই-প্রোটিনের উৎস। তাই খাদ্যতালিকায় অবশ্যই মাছ বা মাংস রাখুন। মাংস ছাড়া ডিম খেলেও চাহিদা মিটবে।

ডাল

যেকোনো ডালেই থাকে প্রোটিন, যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই ডাল, সয়াবিন অবশ্যই খাদ্যতালিকায় যোগ করুন।

বাদাম

যেকোনো বাদামের মধ্যে থাকে লিনোলেইক অ্যাসিড ও স্বাস্থ্যকর চর্বি। বাদাম শরীরের হরমোন নিঃসরণ বাড়িয়ে এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কাঠবাদাম, আমন্ড, আখরোট খুবই উপকারী।

ফলমূল ও শাকসবজি

হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে হাই-ফাইবার ডায়েট। তাই খাদ্যতালিকায় অবশ্যই রাখুন আপেল, স্ট্রবেরি, অ্যাভোকাডো, কলার মতো হাই-ফাইবারযুক্ত ফল। প্রতিদিনের খাবারে শাকসবজি থাকলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। গাজর, বিট, ব্রোকলি, পালংশাক, মিষ্টি আলু, টমেটোর মতো সবজি হরমোনের ব্যালেন্সে সাহায্য করে।

নারকেল তেল

নারকেল তেলে থাকে লাউরিক অ্যাসিড ও এমসিটি, হরমোন তৈরিতে যা অত্যন্ত উপকারী। এ ছাড়া ওজন কমাতে, মেটাবলিজম বাড়াতে এবং এনার্জি জোগাতেও এর গুরুত্ব রয়েছে।

ঘরে তৈরি ঘি বা বাটার

ঘরে তৈরি করা ঘি, বাটারে থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে-২, যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে।

  • সর্বশেষ