শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষকরা বলছেন, ক্যাঙ্গারু মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে

আবদুল হাকিম: [২] সিডনি বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের রোহাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, ক্যাঙারুর এ্টি যোগাযোগ দক্ষতা তার ইচ্ছাধীন। অর্থাৎ যোগাযোগ করবে কিনা সে ব্যাপারটি নিয়ন্ত্রণ করতে পারে ক্যাঙারু। দ্য গার্ডিয়ান

[৩] গবেষকরা কিছু বন্দি ক্যাঙ্গারুকে দিয়ে পরীক্ষা চালিয়েছেন। সেখানে দেখা যায় একটি বক্সের ভিতর কিছু খাবার তাদের দেয়া হয় কিন্তু তারা বক্সটি খুলতে পারেনি।

[৪] এক গবেষক বলেন, যখন তারা বক্সটি খুলতে পারেনি দেখা যায় অধিকাংশ ক্যাঙ্গারু গবেষকদের দিকে তাকায় এবং বক্সের দিকে ফিরে তাকায়। তারা এক প্রকার অঙ্গভঙ্গি দিয়ে বুঝানোর চেষ্টা করছে তাদের সাহায্য প্রয়োজন।

[৫] গবেষক গ্রিন বলেন, তাদের মধ্যে কিছু ক্যাঙ্গারু আমাদের কাছে এসে আচড় দেয় এবং শুঁকতে শুরু করে, তার পর বক্সের কাছে ফিরে যায়। তারা সত্যিই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলো।

[৬] প্রকৃতপক্ষে, ক্যাঙ্গারুর মধ্যে এমন কিছু আচার-আচরণ দেখা যায় যা আমরা কুকুরের মধ্যে দেখে থাকি। ঘোড়া এবং ছাগলের মধ্যেও একই আচরণ দেখা যায়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়