শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থানায় জিডি করলেন ইশরাক হোসেন

মিনহাজুল আবেদীন: [২] রাজধানীর গোপীবাগের নিজ বাসায় বুধবার ভোর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় দুপুরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ বিষয়ে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পরে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এ নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করবো’।

[৩] তিনি বলেন, আমরা অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন। এটা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিলো। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যক্কারজনক। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়